মাগুরা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়নের রাজাপুর গ্রামে ঈদ উপলক্ষে দলের তহবিল থেকে বরাদ্দ অর্থের ভাগ-বাটোয়ারা নিয়ে বিরোধের জের ধরে রোববার আওয়ামী লীগের দুই গ্র"পের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছে।
আহতদের মধ্যে গুরুতর জখম অবস্থায় ১০ জনকে দ্বারিয়াপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এলাকাবাসী ও দ্বারিয়াপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি হারুন অর রশিদ জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আমলসার ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি খবির হোসেন খান ওরফে বাবু খানের সঙ্গে একই ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আহম্মদ আলীর বিরোধ চলছে দীর্ঘদিন ধরে।
ঈদ উপলক্ষে জেলা আওয়ামী লীগের তহবিল থেকে তৃণমূল পর্যায়ের দুঃস্থ ও নির্যাতিত কর্মীদের জন্য কিছু অর্থ বরাদ্দ দেওয়া হয়। এই অর্থের ভাগবাটোয়ারা নিয়ে আমলসার ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের প্রতিপক্ষ দুই গ্র"পের বিরোধ দেখা দেয়। পরবর্তীতের এই বিরোধ চরম আকার ধারণ করলে উভয় পক্ষ রোববার সকাল ৮টার দিকে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ৩০ জন আহত হয়।
এদের মধ্যে গুরুতর জখম অবস্থায় জিল্লুর রহমান, সাইমুল খান, হাবিবুর রহমান, আকমল শেখ, লাবলু খান, শাহানুর খান, আবুল হোসেন, জিয়াউর রহমান, আব্দুল মান্নান, শহীদ মেব্বরকে দ্বারিয়াপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শাহানুর খানের অবস্থা আশংকাজনক।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী আব্দুস ছালেক এ সংঘর্ষের বিষয়ে কিছু জানেন না বলে জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২২০০ ঘ.
bdnews24