ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে।
রোববার আবহাওয়া বিভাগের এক পূর্বাভাসে বলা হয়, এর প্রভাবে দেশের সমুদ্র বন্দর এবং উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। ওই এলাকায় গভীর সঞ্চালনশীল বজ্রমেঘের সৃষ্টি হচ্ছে।
চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এইচএ/২১০০ ঘ.
bdnews24