সাভার, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার ধামরাই পৌর এলাকায় জবাই করা গরুর রক্ত খেয়ে ও স্পর্শ করে শনিবার অর্ধশতাধিক পশু-পাখির মৃত্যু হয়েছে বলে এলাকাবাসী জানিয়েছে।
গরুগুলো অ্যানথ্রাক্স আক্রান্ত ছিল কি না তা পরীক্ষা করতে গরুর মাংস রোগতত্ত্ব, রোগ নির্ণয়, গবেষণা এবং জাতীয় ইনফ্লুয়েঞ্জা সেন্টারে (আইইডিসিআর) পাঠানো হয়েছে। মৃত পশু-পাখির নমুনাও সেখানে পরীক্ষা করা হবে।
তবে প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, 'ব্লাড পয়জনিংয়ের' কারণে এটা হয়ে থাকতে পারে।
প্রাণিসম্পদ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন। পরীক্ষার জন্য জবাই করা গরুর রক্ত ও মৃত পশু-পাখির নমুনা সংগ্রহ করেছেন। ওই মাংস না খাওয়ার পরামর্শ দিয়েছেন এলাকাবাসীকে।
এলাকাবাসী জানান, ধামরাই পৌর এলাকার ৪১টি পরিবার চাঁদা করে পাশের কালামপুর হাট থেকে বৃহস্পতিবার তিনটি গরু কেনে। গরুগুলো সিরাজগঞ্জ থেকে কালামপুর হাটে বিক্রির জন্য এসেছিল বলেও তারা জানান।
গরুর ক্রেতা লাল মিয়াসহ অনেকে জানান, জবাই করা তিনটি গরুর মধ্যে একটির গায়ে অনেকগুলো ঘা-এর মতো ছিল।
শুক্রবার রাতে এলাকার একটি ধানের চাতালে গরুগুলো জবাই করা হয়। পরে ওই পরিবারগুলো মাংস নিয়ে যায়। রাত বেশি হওয়ায় রক্ত আর মাটিচাপা দেওয়া হয়নি।
লাল মিয়া বলেন, শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ওই জবাই গরুর রক্ত খেয়ে ও স্পর্শ করে এলাকায় কয়েকটি রাজ হাঁস, পাতি হাঁস, মুরগি, কবুতর, ২০-২৫টি কাক, চড়
bdnews24