২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে চিংড়ি ঘের মালিকের লাশ উদ্ধার

বাগেরহাটের চিতলমারী উপজেলার লক্ষ্মীপুর গ্রাম থেকে শুক্রবার এক চিংড়ি ঘের মালিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2010, 09:37 AM

Updated : 25 Aug 2022, 06:37 PM

বাগেরহাট, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের চিতলমারী উপজেলার লক্ষ্মীপুর গ্রাম থেকে শুক্রবার এক চিংড়ি ঘের মালিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত অসীত রায়ের (২৫) বাড়ি উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে। এ ঘটনায় অসীতের বাবা অনীল রায় চিতলমারী থানায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। অসীতের বাবা অনীল রায় জানান, প্রতিদিনের মতো অসীত বৃহস্পতিবার রাতে চিংড়ি ঘের পাহারা দিতে যায়। শুক্রবার দুপুর হয়ে গেলেও অসীত বাড়ি ফিরে না আসায় তারা খোঁজাখুজি করে। ঘের সংলগ্ন পাশের খালে অসীতের লাশ পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন। চিতলমারী থানার ওসি রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে অসীতের লাশ লক্ষ্মীপুর গ্রামের তার চিংড়ি ঘেরের পাশের খাল থেকে উদ্ধার করা হয়। লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ওসি বলেন, পূর্ব শত্র"তার জের ধরে এই ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়না তদন্তের জন্য লাশ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/১৫৩৫ঘ.