২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদ উপলক্ষে সারাদেশে ২৪১ বন্দি মুক্ত

ঈদ উপলক্ষে দেশের বিভিন্ন কারাগার থেকে ২৪১ জন বন্দিকে শুক্রবার মুক্তি দেওয়া হয়েছে। (আরো তথ্যসহ-১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2010, 12:00 PM

Updated : 25 Aug 2022, 06:36 PM

ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদ উপলক্ষে দেশের বিভিন্ন কারাগার থেকে ২৪১ জন বন্দিকে শুক্রবার মুক্তি দেওয়া হয়েছে। ঢাকা কেন্দ্রীয় কারাগারে জেষ্ঠ্য তত্ত্বাবধায়ক তৌহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রতিবছরের মত এবারও ঈদে কিছু বন্দিকে মুক্তি দেওয়ার জন্য প্রস্তাব করে কারা কর্তৃপক্ষ। সারা দেশে ২৪১ জন বর্ষীয়ান, অসুস্থ ও পুরনো বন্দিকে মুক্তি দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব পাঠানো হয়। বন্দি মুক্তির প্রস্তাব অনুমোদিত হয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় কারাগারগুলোতে পৌঁছে বলে জানান তৌহিদুল ইসলাম। তিনি বলেন, "বিভিন্ন কারাগারে শুক্রবার সকাল থেকেই মুক্তির প্রক্রিয়া শুরু হয় এবং বন্দিদের মুক্তি দেওয়া হয়।" তিনি জানান, ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ১৭ জনকে মুক্তি দেওয়া হয়েছে। বিডিনউজ টোয়েন্টিফোর ডটকমের বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাট জেলা কারাগার থেকে নয় জন বন্দিকে শুক্রবার দুপুরে মুক্তি দেওয়া হয়েছে। মুক্তিপ্রাপ্তরা হলেন