ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে বিদ্যুৎ উৎপাদন এবং গ্যাস ও তেল অনুসন্ধানে যুক্তরাজ্যের সহযোগিতা চেয়েছেন।
বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার স্টিফেন ইভান্স বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে তার দপ্তরে সাক্ষাৎ করতে গেলে তিনি এ ব্যাপারে সহযোগিতা কামনা করেন।
সক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এ কথা জানান।
শেখ হাসিনা গত সংসদ নির্বাচনের জন্য রোডম্যাপ এবং ভোটার আইডি কার্ড প্রকল্পে সহায়তাসহ দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় বিভিন্ন পদক্ষেপের প্রতি যুক্তরাজ্য সরকারের সুস্পষ্ট সমর্থনের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
তিনি উন্নয়ন সহযোগিতায় কর্মসূচি গ্রহণের জন্য ব্রিটিশ সরকারকে ধন্যবাদ জানান।
প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশী পণ্যের শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকারের ব্যাপারে যুক্তরাজ্যের ভূমিকার প্রশংসা করেন এবং দু'দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও বৃহত্তর অর্থনৈতিক সম্পর্ক স
bdnews24