মানিকগঞ্জ, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পারাপারের গাড়ির সংখ্যা বেশি হওয়ায় বৃহস্পতিবার বিকাল থেকে পাটুরিয়া ঘাট এলাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।
এ কারণে ঈদে ঘরমুখো মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক আশরাফ উল্লাহ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঈদে যানবাহনের সংখ্যা বেড়ে গেছে। যানবাহনের তুলনায় ফেরির সংখ্যা কম হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়।
সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি জানান, অন্তত দুইশ' যাত্রীবাহী বাস ও আড়াইশ' ছোট গাড়ি পারাপারের অপেক্ষায় রয়েছে। এতে আড়াই থেকে তিন কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৩৬ ঘ.
bdnews24