২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালী, চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদ শুক্রবার

পটুয়াখালী ও চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে বৃহস্পতিবার ঈদ উদযাপিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2010, 02:13 PM

Updated : 25 Aug 2022, 06:36 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালী ও চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে বৃহস্পতিবার ঈদ উদযাপিত হবে। এর মধ্যে রয়েছে পটুয়াখালীর ২৪টি এবং চাঁদপুরের অন্তত ৩০টি গ্রাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পটুয়াখালী প্রতিনিধি জানান, বৃহস্পতিবার শাওয়ালের চাঁদ বাংলাদেশের আকাশে দেখা না গেলেও পটুয়াখালীর ২৪টি গ্রামের কয়েক'শ পরিবার শুক্রবার ঈদ করবে। ইতোমধ্যেই ঈদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এরা সবাই পটুয়াখালীর বদরপুর দরবার শরীফ এর পীর, চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পীর এবং পটিয়া উপজেলার এলাহাবাদ পীরের অনুসারী। তারা প্রতিবছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আযহা উদযাপন করেন। বদরপুর দরবার শরীফের খাদেম মো. নাজমুল আখন্দ জানান, শুক্রবার সকাল সাড়ে ৯টায় বদরপুর দরবার শরীফে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। জেলার অন্যান্য স্থানেও ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। তিনি আরো জানান, গ্রামগুলো হচ্ছে সদর উপজেলার বদরপুর ও ছোট বিঘাই, গলাচিপা উপজেলার সেনের হাওলা, পশুরীবুনিয়া, নিজ হাওলা ও কানকুনি পাড়া, বাউফল উপজেলার মদনপুরা, শাপলাখালী, রাজনগর, বগা, ধাউরাভাঙ্গা, সুরদী, চন্দ্রপাড়া, দ্বি-পাশা, কনকদিয়া, সাবুপুরা, বামনিকাঠী, বানাজোড়া ও আমিরাবাদ এবং কলাপাড়া উপজেলার দক্ষিণ দেবপুর, নাইয়া পট্টি, নিশানবাড়িয়া, শাফাখালী ও বাদুরতলী। চাঁদপুর প্রতিনিধি জানান, জেলার পাঁচটি উপজেলার প্রায় অর্ধশত গ্রামে শুক্রবার ঈদ পালিত হবে। বিশ্বের যে কোনো দেশে চাঁদ দেখা গেলেই এসব গ্রামে রোজা শুরু ও ঈদ পালিত হয়ে আসছে দীর্ঘদিন ধরে। এসব গ্রামে এবছর রোজা রাখা শুরু হয় গত ১০ আগস্ট থেকে। এ মতবাদের প্রবর্তক চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা গ্রামের প্রয়াত পীর মাওলানা ইসহাকের বড় ছেলে ও সাদ্রা দরবার শরীফের বর্তমান গদিনশীন পীর মাওলানা আবু জোফার মো. আবদুল হাই। বৃহস্পতিবার সকালে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আরব বিশ্বের বিভিন্ন দেশে বুধবার রাতে ঈদুল ফিতরের চাঁদ দেখা যায়নি। তাই এবার ৩০ রোজা পূর্ণ করে আরব বিশ্বের সঙ্গে মিল রেখে শুক্রবার চাঁদপুরে ঈদ পালিত হবে। তিনি জানান, সকাল ১০টায় সাদ্রা হামিদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা প্রাঙ্গণে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এতে তিনি নিজে ইমামতি করবেন। ইতোমধ্যে ঈদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে তিনি জানান। মাওলানা আবু জোফার আরো জানান, এখানকার ঈদ জামাতে ২/৩ হাজার লোক অংশগ্রহণ করে। গ্রামগুলোর মধ্যে রয়েছে- হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলীপুর, বলাখাল, মনিহার, ভোলাচোঁ, জাক্নি, সোনাচোঁ, প্রতাপপুর, বাসারা, ফরিদগঞ্জের উভারামপুর, উট্তলী, মুন্সিরহাঁট, মূলপাড়া, বদরপর, আইটপাড়া, সুরঙ্গচর, বালুথুবা, কাইতাপাড়া, নূরপুর, সাচনমেঘ, ষোল