২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীসহ ৯ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ২০

ঢাকা, নরসিংদী, ময়মনসিংহ, মানিকগঞ্জ, সিলেট, মুন্সীগঞ্জ, বরিশাল, বান্দরবান ও চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় ২০ জনের মৃত্যু হয়েছে। আহত হন অন্তত ৬৬ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2010, 02:08 PM

Updated : 25 Aug 2022, 06:36 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা, নরসিংদী, ময়মনসিংহ, মানিকগঞ্জ, সিলেট, মুন্সীগঞ্জ, বরিশাল, বান্দরবান ও চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় ২০ জনের মৃত্যু হয়েছে। আহত হন অন্তত ৬৬ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো সংবাদ: নরসিংদী: বৃহস্পতিবার ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার সৃষ্টিঘর এলাকায় লেগুনা ও বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থল নয়জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ২০ জন। শিবপুর থানার ওসি মুজিবুর রহমান মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর ২টার দিকে নরসিংদী থেকে মরজালগামী যাত্রীবাহী লেগুনার সঙ্গে ভৈরব থেকে ঢাকাগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনার নয় যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এদের মধ্যে দু'জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- নরসিংদীর রায়পুরার মো. মজিবুর (৪০) ও বীরকান্দির আব্দুল কাশেম (৩৫)। লাশ ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে শিবপুর থানায় মামলা দায়ের হয়েছে। সাভার (ঢাকা): বুধবার গভীর রাতে ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের বিশ মাইল এলাকায় ট্রাক চাপায় নিহত হন আনসার সদস্য আবু হানিফ সরকার (২৬)। তিনি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার রাধানগর এলাকার মো. ওসমান গণির ছেলে। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিশমাইল এলাকায় যানজট নিরসনে দায়িত্ব পালন করছিলেন হানিফ। রাত আড়াইটার দিকে নবীনগর থেকে ঢাকাগামী একটি মালবাহী ট্রাক হানিফকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে যায়। বৃহস্পতিবার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আশুলিয়া থানায় মামলা করা হয়েছে। ময়মনসিংহ: জেলার ভালুকার ভরাডোবায় বৃহস্পতিবার ভোরে গার্মেন্টস কর্মী বহনকারী একটি পিকআপ রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়েছে। আহত হন অন্তত ১০ জন। নিহতরা হলেন- ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার রামাকানা গ্রামের দুলাল উদ্দিন (৫০) ও রঘুনাথপুর গ্রামের মজিদা খাতুন (৬০)। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভালুকা থানার ওসি নরেন্দ্র নাথ সরকার জানান, গার্মেন্টসের ২৩ জন কর্মী নিয়ে সকালে টঙ্গীর গাজীপুরা এলাকা থেকে পিকআপটি ময়মনসিংহের মুক্তাগাছা যাচ্ছিল। ভরাডোবায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। মানিকগঞ্জ: ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জের সদর উপজেলার জাগীরে সকাল ৯টার দিকে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। পুলিশ জানায়, তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে ১৩ জনকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন- তরিকুল ইসলাম (২৬), হামিদা আক্তার (১৯), লালন ফকির (২২), জাকির হোসেন (৩০), জিল্লুর রহমান (৩২), মো. করিম (৩৩), আতোয়ার রহমান (২০), বাসুদেব সাহা (৩৫), শাহারুল ইসলাম (২৮), আম্বিয়া খাতুন (২৬), চম্বা (৩০), শাকিল (১১) ও রত