সায়েদুল ইসলাম তালাত
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদ উপলক্ষে জেলখানায় বন্দীদের জন্যে রয়েছে বিশেষ প্রস্তুতি।
ঈদের দিন সকালে দেশের সবগুলো কারাগারে জামাত অনুষ্ঠিত হবে। ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতরের মাঠে এই জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া সবগুলো কারাগারের ভেতরে অবস্থিত ফাঁকা জায়গায় জামাত হবে। কারাবন্দীদের পাশাপাশি কারাগারের কর্মকর্তারাও এই জামাতে অংশ নেবেন।
ঢাকা কেন্দ্রীয় কারাগারে জেষ্ঠ্য তত্ত্বাবধায়ক তৌহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এবার কেন্দ্রীয় কারাগারে দু'টি ঈদ জামাত হবে। প্রথমটি সকাল ৯টায় ও দ্বিতীয়টি সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে।"
তিনি জানান, ঈদ উপলক্ষে কারাগারে থাকবে বিশেষ খাবারের আয়োজন। এবার ঈদের দিন সকালে খাবারের পর বেলা সাড়ে ১২ টার মধ্যে দুপুরের খাবার দেওয়া হবে। সকালে সবগুলো কারাগারে থাকবে পায়েস ও মুড়ি। দুপুরের খাবারে থাকবে সাদা ভাত, আলুর দম, রুই মাছ।
এ্যানথ্রাক্স আতংকে এ বছর গরু বা ছাগলের মাংস দেওয়া হবে না। রাতে থাকবে পোলাও, মুরগির মাংস, পান সুপারি ও কোমল পানীয়।
বর্তমানে কারাগারে থাকা গুরুত্বপূর্ণ বন্দীরা হচ্ছেন- জামায়াতে ইসলামীর নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, দেলাওয়ার হোসেন সাঈদী, বিএনপি নেতা সাবেক পুর্তমন্ত্রী মীর্জা আব্বাস, সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। তারা ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।
তবে ঈদে তারা সাধারণ বন্দীদের মতোই সুযোগ সুবিধা পাবেন।
কারা তত্ত্বাবধায়ক তৌহিদুল ইসলাম জানান, এই বন্দীরা নিরাপত্তাজনিত কারণে অন্যদের সঙ্গে জামাত পড়তে পারবেন না। তাদের জন্যে আলাদা জামাতের ব্যবস্থা করা হয়েছে।
এছাড়া গাজীপুরের কাশিমপুর কারাগারে রয়েছেন বিএনপি দলীয় সাবেক সাংসদ নাসিরউদ্দিন আহমেদ পিন্টু ও কুমিল্লা কারাগারে রয়েছেন সাবেক প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন।
তৌহিদুল ইসলাম জানান, প্রতি ঈদেই বন্দীদের সাথে তাদের স্বজনেরা দেখা করতে আসেন। তারা যাতে নির্বিঘে
bdnews24