পাবনা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনায় মাদকাসক্ত জামাতার ছুরিকাঘাতে শাশুড়ি খুন হয়েছেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে আটঘরিয়া উপজেলার মাঝদিয়ার এ ঘটনা ঘটে।
নিহতের নাম খায়রুনেচ্ছা বেগম (৫০)।
আটঘরিয়া থানার ওসি এনামুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রায়ই জামাতা আব্দুল হান্নান তার শাশুড়ি খায়রুনেচ্ছার কাছ থেকে টাকা নিতো। বৃহস্পতিবার সে টাকা চাইলে শাশুড়ি তা দিতে না চাইলে এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করে।
আশঙ্কাজনক অবস্থায় খায়রুনেচ্ছাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক জানান, তিনি মারা গেছেন।
ঘটনার পর থেকে আব্দুল হান্নান পলাতক রয়েছে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৫০৭ ঘ.
bdnews24