রাজশাহী, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর বাগমারা উপজেলায় র্যাবের সাথে 'বন্দুকযুদ্ধে' পূর্ব বাংলা কমিউনিষ্ট পার্টির (এমএল লাল পতাকা) রাজশাহী অঞ্চলের কমান্ডার এবং কেন্দ্রীয় নেতা রতন ওরফে তিতাস (৩৮) নিহত হয়েছে।
বুধবার রাত সোয়া একটার দিকে বাগমারার রামরামা থান্দার পাড়া গ্রামে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
তিতাস নিহত হওয়ার মাধ্যমে নিষিদ্ধ ঘোষিত পূর্ব বাংলা কমিউনিষ্ট পার্টি এমএল লাল পতাকার একটি যুগের অবসান ঘটলো র্যাব দাবি করেছে।
র্যাব-৫ রাজশাহীর বাগমারা ক্যাম্পের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা এএসপি শাহাজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিতাসের বাড়ি উপজেলার রামরামা গ্রামে। তার বিরুদ্ধে ১০টি হত্যা মামলাসহ একাধিক অভিযোগ রয়েছে।
র্যাব-৫ এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাগমারা ক্যাম্পের গোয়েন্দা দল জানতে পারে, পূর্ব বাংলা কমিউনিষ্ট পার্টির (এমএল লাল পতাকা) আঞ্চলিক কমান্ডার এলাহী ব∙ মিঠু গত ২৫ আগস্ট বন্দুকযুদ্ধে নিহত হওয়ার পর দল পূনর্গঠন এবং ঈদ উপলক্ষে দলীয় সদস্যদেরকে অর্থ প্রদানের জন্য দলের উচ্চ পর্যায়ের নেতাদের উপস্থিতিতে একটি বৈঠক হবে।
বাগমারা ক্যাম্পের অভিযান দল রাত ১টার দিকে উপজেলার রামরামা থান্দার পাড়া গ্রামের একটি আমবাগানে বৈঠককারীদের ঘিরে ফেলে। র্যাবের উপস্থিতি টের পেয়ে ১০/১২ জন চরমপন্থী পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
র্যাব সদস্যরা তাদের ধাওয়া করলে এক পর্যায়ে তারা র্যাবকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে। ব্যক্তিগত জানমাল এবং সরকারি অস্ত্র রক্ষার্থে এসময় র্যাবও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের মধ্যে ১৫/২০ মিনিট গোলাগুলি হয়।
পরে স্থানীয় বাসিন্দা ও পুলিশের সহায়তায় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় আলিমুল ইসলাম ওরফে রতন ওরফে তিতাস ওরফে বিকাশ ওরফে নিখিল তরফদার ওরফে শফিককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লে∙ে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
গুলি বিনিময়ের ঘটনায় র্যাব সদস্য নুরুল ইসলাম আহত হয়। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনাস্থল থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি দেশি ওয়ান শুটারগান, পিস্তলের ম্যাগজিন ১টি, পিস্তলের ৫ রাউন্ড গুলি, ১টি রামদা, ১টি ড্যাগার, লাল পতাকার লিফলেট, ২টি টর্চ লাইট এবং ৩ জোড়া সেন্ডেল উদ্ধার করা হয়।
র্যাবের বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, রতন পূর্ব বাংলা কমিউনিষ্ট পার্টি এমএল লাল পতাকার রাজশাহীর আঞ্চলিক কমান্ডারের দায়িত্বে নিয়োজিত ছিল।
১৯৯৭ সালে তৎকালীন নেতা ডাক্তার টুটুলের হাত ধরে তিতাস চরমপন্থী দলে যোগ দেয়। বাগমারার হামিরকুৎসা গ্রামের মোনাক্কা, কামারখালি গ্রামের বাবুল মেম্বার, তালঘড়িয়া গ্রামের মন্তাজ খামারু হত্যার সাথে তিতাসের সরাসরি স
bdnews24