ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ হয়েছে।
বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
পরীক্ষার ফল www.dpe.gov.bd-ওয়েবসাইটে পাওয়া যাবে।
দুই পদে নির্বাচিত প্রার্থীদের চলতি বছরের ২৩ সেপ্টেম্বর কাজে যোগ দিতে হবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মাহবুবুন নাহার।
প্রধান শিক্ষক পদে এক হাজার আটশ ৫২ জন চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন। ৭৮ হাজার ছয়শ ৫৬ জন এ পরীক্ষায় অংশ নেন। দুই হাজার ৮৩টি শূন্য পদে প্রধান শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি দেয়া হয় ২০০৮ সালের ২৫ সেপ্টেম্বর।
প্রধান শিক্ষক পদে গত বছরের ১১ সেপ্টেম্বর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ছয় হাজার পাঁচশ ৬৬ জন পরবর্তীতে মৌখিক পরীক্ষায় অংশ নেন।
সহকারী শিক্ষক পদে সারাদেশে ৩০ হাজার ৭১২ জন চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন বলে জানান এই কর্মকর্তা।
চলতি বছরের ৮ জানুয়ারি অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় ৮ লাখ ৭২ হাজার ৫৬৮ জন বৈধ পরীক্ষার্থী অংশ নেয়।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ এক লাখ ৭০৭ জন গত জুন মাসে অনুষ্ঠিত মৌখিক পরীক্ষায় অংশ নেয়।
রবীন্দ্রনাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের সহকারী শিক্ষক পদে নিয়োগের চূড়ান্ত
bdnews24