রংপুর, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরের মিঠাপুকুর উপজেলার জায়গীরহাটে ট্রাক উল্টে ৪ জন নিহত হয়েছে। তারা সবাই ট্রাকের আরোহী ও দিনশ্রমিক।
বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বড়পুকুর হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক (এসআই) আনসার আলী জানান, ঢাকা থেকে রংপুরগামী মাল বোঝাই ট্রাকটি ওই স্থানে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ট্রাকের আরোহী তিনজন ঘটনাস্থলেই মারা যায়।
তিনি জানান, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যায়। নিহতদের নাম জানা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১২৪১ ঘ.
bdnews24