সিলেট, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের বালাগঞ্জ উপজেলায় প্রাইভেট কার, কাভার্ড ভ্যান ও বাসের সংঘর্ষে মহিলাসহ তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন।
পুলিশ জানায়, ওসমানীনগর থানার ব্রাম্মণগ্রাম নামক স্থানে মঙ্গলবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আমুকোনা গ্রামের রফিক উদ্দিন চেীধুরীর স্ত্রী কছই বিবি (৬০) ও তার ছেলে মইনুল ইসলাম (৩৫) এবং প্রাইভেট কার চালক একই গ্রামের আকন মিয়া চৌধুরীর ছেলে শাহানগীর (২২)।
শেরপুর হাইওয়ে থানার ওসি শাহীনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সিলেট থেকে একটি কাভার্ড ভ্যান ঢাকা যাচ্ছিলো এবং তার পেছনে প্রাইভেট কারটি ছিলো। ব্রাম্মণগ্রাম নামক স্থানে প্রাইভেট কারটি কাভার্ড ভ্যানকে পাশ কাটাতে গিয়ে সিলেটগামী একটি বাসের সঙ্গে ধাক্কা লেগে কাভার্ড ভ্যানের ভেতরে ঢুকে পড়ে।
এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের তিন যাত্রী মারা যান।
এছাড়া কারের অপর যাত্রী আমুকোনা গ্রামের মুবাশ্বির চৌধুরী (৫৫) মারাত্মক আহত হয়েছেন। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৫১৮ ঘ.
bdnews24