বরিশাল, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অ্যানথ্রাক্স আতংকে বরিশালের বাজারগুলোতে গরুর মাংসের বেঁচাকেনা এখন প্রায় শূন্যের কোঠায়। সবাই ঝুঁকছে খাসি ও মুরগির দিকে। ফলে খাসির মাংস ও মুরগির বাজার চড়া।
বরিশাল নগরীর বড়বাজারের গরুর মাংস বিক্রেতা সালাম মিয়া জানান, দীর্ঘ ৩০ বছর যাবত একই স্থানে সুনামের সাথে গরুর মাংস বিক্রি করে আসছেন। এক মাস আগেও প্রতিদিন ৩/৪টি গরুর মাংস বিক্রি করতেন তিনি। প্রতি ঈদ মৌসুমে ৫/৭টি গরুর মাংস বিক্রি করতেন। অথচ সোমবার মাত্র ৫০ কেজি মাংস বিক্রি করতে তাকে হিমশিম খেতে হয়েছে।
বরিশাল নগরীতে ছোটবড় মোট ২০টি বাজার রয়েছে। এসব বাজারে মাংস বিক্রেতার সংখ্যা প্রায় দেড়শ।
বরিশাল নগরীর সবচেয়ে বড় বাজার হলো পুরান বাজার। এ বাজারে ৮টি গরুর মাংসের দোকানে প্রতিদিন কমপক্ষে ১৬টি গরু জবাই হতো। এ সংখ্যা এখন নেমে এসেছে ৪টিতে।
পুরান বাজারের ব্যবসায়ীরা জানান, অ্যানথ্রাক্স আতংকে গরুর মাংসের দোকানের কাছ দিয়েও হাটছেন না অনেক ক্রেতা।
এ পরিস্থিতির জন্য অ্যানথ্রাক্স রোগ বিষয়ে অসম্পূর্ণ প্রচারকে দায়ী করছেন ব্যবসায়ী সালাম মিয়া।
বাংলা বাজারে ৬টি গরুর মাংস বিক্রির দোকান রয়েছে। এ বাজারের মাংস বিক্রেতা কালাম মোল্লা ও ভুলু মিয়া জানান, কয়েক দিন আগেও প্রতিদিন ৬/৭টি গরু জবাই হতো। বিক্রি হয়ে যেতো সব মাংস। সেখানে সোমবার মাত্র ৩টি গরু জবাই হয়েছে।
তারা অভিযোগ করেন, অ্যানথ্রাক্স সম্পর্কে সঠিক কোন প্রচারণা না থাকায় ক্রেতারা ভয় পেয়েছে। তাই তারা গরুর মাংস কেনা থেকে বিরত থাকছেন।
চৌমাথা বাজারে আগে ৪ টি গরু জবাই হলেও এখন হয় মাত্র একটি। নতুন বাজারে মাংস ব্যবসায়ী ৩ জন। এ বাজারে সোমবার ২টি গরু জবাই হয়। ব্যবসায়ীরা জানান, এরপরও তাদেরকে রাত পর্যন্ত মাংস নিয়ে বসে থাকতে হয়েছে।
বটতলা বাজারে ৫টি মাংসের দোকানের দুটি ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। অ্যানথ্রাক্স আতংকে বাকিগুলোর বেঁচাকেনার অবস্থা খুব খারাপ।
এছাড়া চাঁদমারী, সাগরদী ও লঞ্চঘাট, বউবাজার, ভাটিখানা , তালতলীসহ সবকটি বাজারেই একই অবস্থা।
অ্যানথ্রাক্সের ব্যাপারে সংশ্লি
bdnews24