২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যানথ্রাক্স: কুড়িগ্রাম সীমান্তে ভারতীয় গরু পরীক্ষা হবে

অ্যানথ্রাক্স প্রতিরোধে কুড়িগ্রাম সীমান্তপথে ভারত থেকে আসা গরু পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2010, 03:47 PM

Updated : 25 Aug 2022, 06:35 PM

কুড়িগ্রাম, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অ্যানথ্রাক্স প্রতিরোধে কুড়িগ্রাম সীমান্তপথে ভারত থেকে আসা গরু পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ে অ্যানথ্রাক্স প্রতিরোধে এক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর করার ব্যবস্থা নেওয়া হয়েছে। এ জন্য প্রায় ৩০০ কিলোমিটার সীমান্তসহ শুল্ক করিডোরে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ইউনিয়ন পর্যায়েও চেয়ারম্যান ও গণমান্য ব্যক্তিদের নিয়ে কমিটি করা হবে। বাংলাদেশে ভারতীয় গরুর একটি বড় অংশ কুড়িগ্রামের সীমান্তপথে আসে। সিদ্ধান্তে বলা হয়, ভারত থেকে যে কোনো পয়েন্ট দিয়ে আসা গরু পরীক্ষা করে দেখা হবে বলে সভায় রোগাক্রান্ত গরু পাওয়া গেলে সেগুলোকে আলাদা করে চিকিৎসা দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা ডা. মোহাম্মদ আজহারুল ইসলাম, পুলিশ সুপারিনটেনডেন্ট মাহবুবুুর রহমান, সদর পৌরসভার মেয়র আবু বকর সিদ্দিক, নয়টি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনওন) ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/ডিডি/২১৩৬ ঘ.