জামালপুর, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমি নিয়ে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার নব্বইয়ের চর গ্রামে সোমবার দু'দলের সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছে।
পরে মাদারগঞ্জ ও বগুড়ার সারিয়াকান্দি থানার পুুলিশ, মাদারগঞ্জ উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শওকত আলী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
আহতদের মধ্যে নবা প্রামানিক (৫০), হাবিল (৩০), নবিজল (৬৫), সুলতান (৪৫), তাহের (৪৭), মৃণাল (৩৫), হবি (৫০), সওদাগর (৪০), চান মিয়া (২৯), আয়নাল (২৫), ফরহাদ (১৬), আরিফ (১৪) ও খালেককে (৩৫) জামালপুরের মাদারগঞ্জ হাসাপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যদের বগুড়ার সারিয়াকান্দিসহ বিভিন্ন হাসাপাতালে পাঠানো হয়। সবার নাম জানা যায়নি।
মাদারগঞ্জ থানার ওসি খোকন চন্দ্র সরকার জানান, সারিয়াকান্দি ও মাদারগঞ্জের সীমান্তবর্তী নব্বইয়ের চরের টিক্কা মিয়া ও মিস্টার মিয়ার গ্র"পের সঙ্গে মজিবর সরকার ও মজ শেখের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।
দুপুরে উভয় পক্ষের লোকজন বিরোধপূর্ণ জমিতে গেলে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে দু'পক্ষ বল্লম ও টেটাসহ দেশি অস্ত্র ব্যবহার করে।
এ ঘটনায় কোনো পক্ষই মামলা করেনি বলে পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১২৫ ঘ.
bdnews24