বাগেরহাট, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধের সময় হত্যা, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে বাগেরহাটে নয় 'রাজাকার'র বিরুদ্ধে মামলা হয়েছে বাগেরহাটের একটি আদালতে ।
সোমবার জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম মো. রাখিবুল ইসলামের আদালতে মামলাটি করেন জেলার মোরেলগঞ্জ উপজেলার তেলিগাঁতি গ্রামের মীর মোক্তার আলী হাকিম ।
আদালত মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করতে মোরেলগঞ্জ থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
আসামিরা হলেন- তেলিগাঁতি গ্রামের তিন সহোদর মোক্তার আলী হাওলাদার (৫৮), মোশারেফ আলী হাওলাদার (৬১) ও আশরাফ আলী হাওলাদার (৬৫), গাজীরঘাট গ্রামের উকিল শেখ (৬৪), কচুয়া উপজেলার যশোরদি গ্রামের মোকসেদ দিহিদার (৭০), খোকন দিহিদার (৫৮), আওয়াল দিহিদার (৭২), ইদ্রিস মোল্ল
bdnews24