ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২১ অগাস্ট গ্রেনেড হামলা মামলায় নিষিদ্ধ ঘোষিত হরকাতুল জিহাদ আল ইসলামী (হুজি) নেতা আবু জান্দাল ওরফে মঈনুদ্দীনকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে পেয়েছে পুলিশ।
ঢাকার ৩ নং অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. আলী হোসাইন সোমবার জান্দালকে পাঁচ দিন পুলিশের হেফাজতে (রিমান্ড) নেওয়ার নির্দেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ দমন বিভাগের বিশেষ সুপার আব্দুল কাহহার আকন্দ তাকে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন জানান।
বর্তমানে ২১ অগাস্ট গ্রেনেড হামলা মামলাটি অধিকতর তদন্ত চলছে।
২০০৮ সালের ১৪ ফেব্র"য়ারি আবু জান্দালকে গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়।
এর আগে তাকে বিভিন্ন মামলায় জিজ্ঞাসাবাদের জন্য জান্দালকে ১৪ দিনের রিমান্ডে নেওয়া হয়।
২০০৪ সালের ২১ অগাস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলায় আওয়ামী লীগ নেত্রী আইভী রহমানসহ অন্তত ২৪ জন মারা যান।
ওই সময় মামলা হলেও ২০০৮ সালে হত্যার অভিযোগে একটি এবং বিস্ফোরক আইনে আরেকটি অভিযোগপত্র দেয় সিআইডি।
বিএনপি-জামায়াত জোট সরকারের সময় তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করা হয়েছিলো বলে অভিযোগ রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমইউএস/আরএ/১৪২৮ ঘ.
bdnews24