ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কবি-প্রাবন্ধিক-গবেষক আবদুল মান্নান সৈয়দের তৃতীয় নামাজে জানাজা সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বাদ জোহর অনুষ্ঠিত হয়েছে।
বাংলা একাডেমীতে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন ও দ্বিতীয় নামাজে জানাজা শেষে তার মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়া হয়।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে।
আবদুল মান্নান সৈয়দের প্রথম নামাজে জানাজা হয় সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর গ্রিন রোড মসজিদে। জানাজা শেষে বেলা পৌনে ১১টার দিকে তার কফিন বাংলা একাডেমীতে পৌঁছায়। সেখানে একাডেমীর বটতলার নজরুল মঞ্চে রাখা হয় কফিনটি।
তাকে শ্রদ্ধা জানাতে কবি-সাহিত্যিকসহ সমাজের বিভিন্ন স্তরের লোক বাংলা একাডেমীতে জড়ো হয়। সংস্কৃতি মন্ত্রণালয়, বাংলা একাডেমি, নজরুল ইন্সটিটিউটসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুল দিয়ে তার প্রতি শ্রদ্ধা জানানো হয়। এরপর দুপুর ১২টার দিকে সেখানে তার দ্বিতীয় নামাজে জানাজা হয়। এই জানাজায় বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, সাবেক মহাপরিচালক অধ্যাপক হারুন অর রশীদ, অধ্যাপক মনসুর মুসা, কবি সৈয়দ শামসুল হক, অধ্যাপক রফিকুল ইসলাম, অধ্যাপক মনিরুজ্জামান, অধ্যাপক আবদুল্লাহ আবু সায়িদ, কবি বেলাল চৌধুরী, এখলাস উদ্দিন, আবু সালেহ, আবদুল হাই শিকদার, নজরুল ইসলামের নাতনি খিলখিল কাজীসহ শিল্পী-কবি-সাহিত্যিকরা অংশ নেন। পরে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান সাংবাদিকদের জানান, আগামী ১৭ সেপ্টেম্বর বিকালে একাডেমি চত্বরে আবদুল মান্নান সৈয়দের স্মরণে নাগরিক শোক সভা অনুষ্ঠিত হবে।
প্রথম নামাজে জানাজা শেষে অ্যাম্বুলেন্সে আবদুল মান্নান সৈয়দের মরদেহ বাংলা একাডেমীতে নেওয়া হয়।
প্রথম জানাজায় নিহতের আত্মীয়-স্বজনের পাশাপাশি শুভাকাক্সক্ষীরা অংশ নেন।
রোববার সন্ধ্যায় ইফতারের সময় অসুস্থবোধ করায় ল্যাবএইড কার্ডিয়াক হসপিটালে নেওয়ার পথে আবদুল মান্নান সৈয়দের (৬৭) মৃত্যু হয়। দীর্ঘদিন তিনি হৃদরোগে ভুগছিলেন।
তিনি স্ত্রী সায়রা সৈয়দ ও একমাত্র মেয়ে জিনান শম্পা, আত্মীয়-স্বজন, অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্খী রেখে গেছেন।
ল্যাবএইড থেকে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে তার মরদেহ গ্রীন রোডের বাসভবনে নেওয়া হয়। পরে রাতে মরদেহ বারডেমের হিমঘরে রাখা হয়। সেখান থেকে সকালে নেওয়া হয় গ্রিন রোড মসজিদে।
আবদুল মান্নান সৈয়দের জন্ম ১৯৪৩ সালের ৩ অগাস্ট পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনায়। ঢাকার নবাবপুর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ১৯৫৮ সালে প্রবেশিকা ও ১৯৬০ সালে ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৩ সালে বাংলা সাহিত্যে
bdnews24