২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় ভারতীয় কাপড় আটক

জেলা শহরের একটি আবাসিক হোটেল থেকে বিপুল ভারতীয় শাড়ি ও থ্রিপিচ আটক করেছে টাস্কফোর্সের সদস্যরা। তবে কাউকে আটক করা যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2010, 06:33 PM

Updated : 25 Aug 2022, 06:34 PM

সাতক্ষীরা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলা শহরের একটি আবাসিক হোটেল থেকে বিপুল ভারতীয় শাড়ি ও থ্রিপিচ আটক করেছে টাস্কফোর্সের সদস্যরা। তবে কাউকে আটক করা যায়নি। রোববার ভোরে আল আরাফাহ্ নামের ওই হোটেলে অভিযান চালানো হয়। বিডিআর ৪১ রাইফেল ব্যাটালিয়নের অপারেশন কর্মকর্তা মেজর জাহাঙ্গীর আলম জানান, গোপন সংবাদ পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেনের নেতৃত্বে টাস্ক ফোর্সের সদস্যরা হোটেল আল আরাফাহ্'য় অভিযান চালায়। এ সময় হোটেলের ৩য় ও ৪র্থ তলার ৯, ১২ ও ২১ নম্বর কক্ষ থেকে ভারতীয় জর্জেট শাড়ি ৪২৬ পিচ ও সিনথেটিক থ্রিপিচ ১৩৮ পিচ উদ্ধার করা হয়। এ সময় তিনজন পালিয়ে যায়। এগুলোর মূল্য প্রায় ১১ লাখ ৩৭ হাজার টাকা বলে তিনি জানান। তিনি আরো জানান, এ ব্যাপারে টাস্কফোর্সের পক্ষ থেকে পলাতক তিনজনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এরা হলেন- জেলা শহরের আমতলা এলাকার জাহাঙ্গীর আলম (৩০), কিবরিয়া (২১) ও রাজিব মিয়া (২৮)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৩০ ঘ.