কুমিল্লা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লার মুরাদনগর উপজেলায় একটি নকল ফেন্সিডিল তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।
শনিবার গভীর রাতে উপজেলার ছালিয়াকান্দি সাহেবনগর এলাকার এ কারখানা থেকে বিপুল ফেন্সিডিলসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করে পুলিশ।
মুরাদনগর থানার উপ-পরিদর্শক (এসআই) সাজেদুল ইসলাম বলেন, গোপন সংবাদ পেয়ে পুলিশ সাহেবনগর থেকে ছয় হাজার বোতল নকল ফেন্সিডিল, ৩০ হাজার খালি বোতল, চার বস্তা চিনি, ফেন্সিডিল তৈরির যন্ত্রপাতি, বোতলের লেভেল, ক্যামিকেল ও অন্যান্য সামগ্রী উদ্ধার করে।
এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৮ ঘ.
bdnews24