কুমিল্লা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লার চান্দিনা উপজেলায় চোর সন্দেহে দু'জনকে পিটিয়ে হত্যা করেছে জনতা।
শনিবার গভীর রাতে উপজেলার রাণীচরা গ্রামে এ ঘটনা ঘটে। রোববার দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে।
পুলিশ তাদের পরিচয় জানাতে পারেনি।
চান্দিনা থানার ওসি নূরুল আবছার জানান, সিঁধ কেটে একদল চোর রাণীচরা গ্রামের মোস্তফা কামালের ঘরের মালামাল বের করে আনে। বিষয়টি টের পেয়ে ঘরের লোকজন চিৎকার দিলে গ্রামবাসী ধাওয়া করে দু'জনকে ধরে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
এ ব্যপারে চান্দিনা থানায় মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২১৩ ঘ.
bdnews24