২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিকে ২ লাখ মার্কিন ডলার অনুদান দেবে ইরান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও স্বাস্থ্যখাতে দুই লাখ মার্কিন ডলার অনুদান দেওয়ার প্রতিশ্র"তি দিয়েছে ইরান সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2010, 02:46 PM

Updated : 25 Aug 2022, 06:35 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও স্বাস্থ্যখাতে দুই লাখ মার্কিন ডলার অনুদান দেওয়ার প্রতিশ্র"তি দিয়েছে ইরান সরকার। রোববার অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয়, ইরান দূতাবাস ও ইআরডি কর্মকর্তাদের মধ্যে বৈঠকে এ অনুদানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার (ভারপ্রাপ্ত) সৈয়দ রেজাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক শিগগিরই স্বাক্ষর হবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও স্বাস্থ্যখাতে এ অনুদানের অর্থ ব্যয় হবে। অন্যান্যের মধ্যে ইরান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি দাবুদ শ্যামলোফার্ড, ইআরডির যুগ্ম-সচিব এটিএম মুস্তাফা কামাল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক জহিরুল হক বৈঠকে অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এইচএ/২০৪৩ ঘ.