২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার সঙ্গে রাবিতার শীর্ষ কর্মকর্তার সাক্ষাৎ

রাবিতা আল আলম আল ইসলামি'র সহকারী সেক্রেটারি জেনারেল ড. আবদুর রহমান আল জায়েদ রোববার বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে মক্কার রয়েল প্যালেসে সাক্ষাৎ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2010, 12:59 PM

Updated : 25 Aug 2022, 06:35 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাবিতা আল আলম আল ইসলামি'র সহকারী সেক্রেটারি জেনারেল ড. আবদুর রহমান আল জায়েদ রোববার বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে মক্কার রয়েল প্যালেসে সাক্ষাৎ করেছেন। বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান। সৌদি বাদশাহ আবদুল আজিজ আল সউদের রাজকীয় মেহমান হিসেবে এই প্যালেসে খালেদা জিয়া অবস্থান করছেন। এর আগে শনিবার খালেদা জিয়া জেদ্দায় ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) এর প্রধান কার্যালয়ে এর প্রেসিডেন্ট আহম্মদ মুহাম্মদ আলীর সঙ্গে সাক্ষাৎ করেন। বিরোধী দলীয় নেতা শুক্রবার মদিনা থেকে মক্কায় যাবেন এবং সেখানে ওমরাহ পালন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ