নড়াইল, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পারিবারিক কলহের জেরে নড়াইলে বাবার হাতে মেয়ে খুন হওয়া অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার রাতে কালিয়া উপজেলার নড়াগাতি থানার কলাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ মেয়েটির বাবা হাফিজুর রহমান মিনাকে (৩৫) আটক করেছে।
নিহত তানিয়া খাতুন (১৪) স্থানীয় কলাবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী ছিল।
নড়াগাতি থানার ওসি মো. রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ১১টার দিকে হাফিজুর রহমান মিনা গলায় ওড়না পেঁচিয়ে তানিয়াকে হত্যা করেছেন।
এ ঘটনায় তানিয়ার চাচা মফিজুর রহমান তার বাবাকে আসামি করে নড়াগাতি থানায় মামলা দায়ের করেছেন।
ময়নাতদন্তের জন্য লাশ নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৫১ ঘ.
bdnews24