গাজীপুর, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকা থেকে শুক্রবার সকালে অজ্ঞাতপরিচয় এক তরুণীর লাশ উদ্ধার হয়েছে।
পুলিশ জানিয়েছে, নিহতের বয়স ৩০ বছরের কাছাকাছি।
হোতাপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হোতাপাড়া বাজারের দক্ষিণ পাশ থেকে সকাল ৯টার দিকে ওই তরুণীর লাশ উদ্ধার করা হয়। নিহতের মুখমণ্ডল থেতলানো ছিলো।
ময়না তদন্তের জন্য লাশ গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/১৩১৬ ঘ.
bdnews24