২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খবরের ফেরিওয়ালা ইমনের মর্মান্তিক মৃত্যু

যে শিশুটি রাজধানীতে অফিসগামী ব্যস্ত মানুষের কাছে প্রতিদিন খবর ফেরি করতো সে নিজেই লাশ হয়ে খবরের শিরোনাম হলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2010, 06:34 PM

Updated : 25 Aug 2022, 06:33 PM

ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যে শিশুটি রাজধানীতে অফিসগামী ব্যস্ত মানুষের কাছে প্রতিদিন খবর ফেরি করতো সে নিজেই লাশ হয়ে খবরের শিরোনাম হলো। রাজধানীর মগবাজারে বৃহস্পতিবার সকালে নির্মমতার শিকার হয়ে বাসচাপায় নিহত হয় খবরের ফেরিওয়ালা মো. ইমন (১০)। ইমনের মামাতো ভাই হাফিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল নয়টার দিকে বড় মগবাজারে একটি যাত্রীবাহী বাসে পত্রিকা বিক্রির জন্য উঠতে গেলে চালকের সহকারি ইমনকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এসময় পেছনের একটি বাস তাকে চাপা দেয়। আশপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে বেলা দুইটার দিকে ইমন মারা যায়। রমনা থানার উপ-পরিদর্শক রোজিনা বেগম জানান, বাস চালক বা তার সহকারিকে আটক করা যায়নি। ইমন মহাখালী আইপিএইচ বস্তিতে তার মামার সঙ্গে থাকত। তার বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এএনএস/এইচএ/২৩৫৫ঘ.