ব্রাহ্মণবাড়িয়া, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদা দাবি ও ব্যবসায়ীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে বুধবার নাসির নগর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মীর মোস্তফা জালালকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাত নয়টার দিকে উপজেলা সদরে প্রেসক্লাবের কাছ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নাসির নগর থানার ওসি গোলাম ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ব্যবসায়ী সুদীপ চক্রবর্তীর কাছে মোটা অংকের চাঁদা দাবি করেন মোস্তফা। চাঁদা না পেলে ওই ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হবে বলেও হুমকি দেন তিনি।
এ ঘটনায় সুদীপ চক্রবর্তী বাদি হয়ে দ্রুত বিচার আইনে একটি মামলা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এইচএ/২৩৫৫ ঘ.
bdnews24