২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ে হিন্দু সম্প্রদায়ের জন্মাষ্টমী উৎসব বর্জন

পঞ্চগড়ের বোদা উপজেলায় একটি মন্দিরের জায়গা অবৈধভাবে দখলের প্রতিবাদে জন্মাষ্টমী উৎসব বর্জন করেছে স্থানীয় হিন্দু সম্প্রদায।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2010, 04:45 PM

Updated : 25 Aug 2022, 06:33 PM

পঞ্চগড়, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চগড়ের বোদা উপজেলায় একটি মন্দিরের জায়গা অবৈধভাবে দখলের প্রতিবাদে জন্মাষ্টমী উৎসব বর্জন করেছে স্থানীয় হিন্দু সম্প্রদায। সেইসঙ্গে তারা আসন্ন দুর্গাপুজাসহ যাবতীয় পুজা অর্চণা বর্জনেরও ঘোষণা দিয়েছে। বুধবার উপজেলার হিন্দুর্ র্ধমাবলম্বীরা জন্মাষ্টমী উৎসব বর্জন করে পঞ্চগড় শহরে এসে বিক্ষোভ মিছিল করে। এ সময় তারা অবৈধ দখলদারদের বিরুদ্ধে স্লোগান দেন। পরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় দখলদারদের উচ্ছেদ দাবি করা হয়। সমাবেশে বলা হয়, উপজেলা সদরের গোবিন্দ জিউ মন্দিরের জায়গায় অবৈধ স্থাপনা ও দখল উচ্ছেদ না হওয়ায় তারা পুজা অর্চণা বর্জনের এ সিদ্ধান্ত নিয়েছে। বক্তারা জানান, পুজা উদযাপন পরিষদ ও পঞ্চগড়ের বিভিন্ন উপজেলার হিন্দু স