২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে মোটরসাইকেল চালক খুন, গ্রেপ্তার ১

পিরোজপুর-বাগেরহাট রুটে ভাড়ায় চালিত মোটরসাইকেলের এক চালক খুন হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2010, 04:36 PM

Updated : 25 Aug 2022, 06:33 PM

পিরোজপুর, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-পিরোজপুর-বাগেরহাট রুটে ভাড়ায় চালিত মোটরসাইকেলের এক চালক খুন হয়েছেন। মো. সহিদুল ইসলাম নামের ওই চালকের লাশ সোমবার গভীর রাতে পিরোজপুর পৌরসভার খলিশাখালীর একটি ডোবা থেকে পুলিশ উদ্ধার করে। মঙ্গলবার এ ঘটনায় পুলিশ একটি মামলা দায়ের করেছে। ঘটনায় জড়িত সন্দেহে সোহলে নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাগেরহাটের বাসিন্দা ভাড়ায় মোটারসাইকেল চালক শেখ ইয়াসিন (২৬) ও সালিম বিল্লাহ (৩২) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খলিশাখালীতে নিজ বাড়ি যাওয়ার কথা বলে সোহেল সোমবার বাগেরহাট শহরের খাদ দুয়ার এলাকা থেকে সহিদুলের মোটরসাইকেল ভাড়া করেন। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পিরোজপুর সদর থানার ওসি শেখ আবু যাহিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোহেল তার বাড়ির সামনে মোটরসাইকেলটি রেখে ডাব খাওয়াবার কথা বলে চালককে একটি নির্জন জায়গায় নিয়ে যান। এক পর্যায়ে তিনি সহিদুলকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালান। পরে দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ডোবায় ফেলে চলে যান। লাশের মাথায় দায়ের কোপ ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২১১ ঘ.