মৌলভীবাজার, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মৌলভীবাজারে বাস চাপায় মারা গেছেন দুই মটরসাইকেল আরোহী।
মঙ্গলবার দুপুরে সদর মডেল থানার সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
এতে আরো একজন আহত হয়েছেন।
নিহতরা হলেন- জেলা সদরের কাজিরগাঁওয়ের বেলাল আহমদ (২১), দরগা মহল্লার এমদাদ হোসেন (২২)।
মৌলভীবাজার মডেল থানার ওসি অমূল্য কুমার চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ১১টার দিকে তিন বন্ধু মটরসাইকেলে করে থানার সামনে দিয়ে শ্রীমঙ্গলের দিকে যাচ্ছিলো।
এ সময় মৌলভীবাজারগামী একটি দ্রুতগামী মিনিবাস তাদের মটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মটরসাইকেলের পেছনে বসা বেলাল ও এমদাদ রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
মটরসাইকেল চালক আবুল গুরুতর আহত হন।
ওসি জানান, পুলিশ ও স্থানীয় লোকজন আবুলকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে সিলেট ওসমানী হাসপাতালে স্থানান্তর করা হয়।
বাসটি আটক করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছেন। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪৭ ঘ.
bdnews24