২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে পরিত্যক্ত গ্রেনেড বিস্ফোরণে আহত ৩

টাঙ্গাইলের ঘাটাইলে সেনাবাহিনীর জন্য সংরক্ষিত এলাকায় একটি গ্রেনেড বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2010, 06:51 PM

Updated : 25 Aug 2022, 06:32 PM

টাঙ্গাইল, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলের ঘাটাইলে সেনাবাহিনীর জন্য সংরক্ষিত এলাকায় একটি গ্রেনেড বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। সোমবার সন্ধ্যায় ঘাটাইল সেনানিবাসের পাশে মাইদারচালা গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, কাছরা গ্রামের মনির (১৫), মানাজিমাইদারচালা গ্রামের নজরুল (১৫) ও একই গ্রামের শহিদুল (১৫)। তারা সবাই ঘাটাইল সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন আছেন। ঘাটাইল থানার ওসি মমিনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রশিক্ষণে ব্যবহৃত গুলির খালি খোসা কুড়ানোর জন্য পাঁচ-ছয়জন যুবক সেনা সদস্যদের প্রশিক্ষণের জন্য সংরক্ষিত মাইদারচালা এলাকায় ঢোকে। খোসা কুড়ানোর একপর্যায়ে সেখানে হঠাৎ একটি গ্রেনেড বিস্ফোরিত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এইচএ/০০৪৫ঘ.