২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উন্নয়ন প্রকল্প: হাইকোর্টের আদেশ স্থগিত

অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামা উন্নয়নে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার প্রকল্প স্থগিতের হাইকোর্টের আদেশ ছয় সপ্তাহ স্থগিত করেছে আপিল বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2010, 07:13 AM

Updated : 25 Aug 2022, 06:33 PM

ঢাকা, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামা উন্নয়নে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার প্রকল্প স্থগিতের হাইকোর্টের আদেশ ছয় সপ্তাহ স্থগিত করেছে আপিল বিভাগ। সোমবার আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি এ বি এম খায়রুল হক সরকারের আবেদনে এ আদেশ দেয়। সরকার পক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোস্তফা জামান ইসলাম। স্থানীয় উন্নয়ন কাজের জন্য সাংসদদের ১৫ কোটি টাকা করে আলাদা বরাদ্দের সরকারি সিদ্ধান্ত কেনো অবৈধ ঘোষণা করা হবে না- সরকারের কাছে গত ১৬ অগাস্ট তার কারণ জানতে চায় হাইকোর্ট। একই সঙ্গে আদালত জয়পুরহাট আসনের সংসদীয় প্রতিনিধির উন্নয়ন কাজের বরাদ্দের কার্যক্রম চার সপ্তাহের জন্য স্থগিত করে। এর আগে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার চেয়ারম্যান আনোয়ারুল হক বাবলু জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) স্থানীয় উন্নয়নের জন্য প্রতি সাংসদকে ১৫ কোটি টাকা করে বরাদ্দের সিদ্ধান্তর বৈধতা নিয়ে একটি রিট আবেদন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এজে/১৩১২ ঘ.