২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা বিপদসীমার ওপর

সিরাজগঞ্জ পয়েন্টে যমুনার পানি গত ২৪ ঘণ্টায় ১৪ সেন্টিমিটার বেড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2010, 03:58 PM

Updated : 25 Aug 2022, 06:32 PM

সিরাজগঞ্জ, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিরাজগঞ্জ পয়েন্টে যমুনার পানি গত ২৪ ঘণ্টায় ১৪ সেন্টিমিটার বেড়েছে। রোববার সন্ধ্যা ৬টায় বিপদসীমার (১৩ দশমিক ৩৫ মিটার) ৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিলো যমুনা। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, উজান থেকে নামা পাহাড়ি ঢলে যমুনায় পানি বেড়েছে। এতে নদী তীরবর্তী কাজিপুর, সিরাজগঞ্জ, বেলকুচি, চৌহালী ও শাহজাদপুর উপজেলার শতাধিক গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এছাড়াও পানি বাড়তে থাকায় নতুন নতুন গ্রাম প্লাবিত হচ্ছে। স্রোত সরাসরি আঘাত করায় সদর উপজেলার রানীগ্রাম- খোকশাবাড়ি-পাঁচঠাকুড়ি এলাকায় পাউবো'র বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সিরাজগঞ্জ শহর বন্যামুক্ত রাখতে ২০০৭ সালে সাত কিলোমিটার দীর্ঘ বেড়িবাঁধটি তৈরি করা হয়। বাঁধটি সংস্কার না হলেও ভয়ের কিছু নেই বলে স্থানীয় পাউবো'র নির্বাহী প্রকৌশলী সুজয় চাক্মা জানান। পাউবো'র অপর নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল মালেক জানান, পানি বাড়লে শহর রক্ষা বাঁধের ডুবে থাকা অংশ নরম হয়ে যায়। পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে ধস নামার আশঙ্কা থাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫৪ ঘ.