২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জ জেলা যুবদলের নতুন কমিটি

সুনামগঞ্জ জেলা যুবদলের ৩১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2010, 04:06 AM

Updated : 25 Aug 2022, 06:32 PM

সুনামগঞ্জ, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জ জেলা যুবদলের ৩১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল ও সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরব গত বৃহস্পতিবার এ অনুমোদন দেন। শনিবার রাতে এর সদস্যদের নাম প্রকাশ করা হয়েছে। এতে জেলা যুবদলের সাবেক সভাপতি আনসার উদ্দিনকে আহ্বায়ক এবং জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এটিএম হেলাল, মাহবুব হোসেন জাহিদ, সুহেল আহমদ ও মামুনুর রশিদকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। নতুন কমিটির যুগ্ম আহ্বায়ক এটিএম হেলাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আহ্বায়ক কমিটিকে তিন মাসের মধ্যে সম্মেলন করে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠনের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় কমিটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/০৯৫৮ ঘ.