২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দিনের বেলা বাসায় ডাকাতি

নগরীর পাহাড়তলী থানার মৌসুমী আবাসিক এলাকায় একটি বাড়িতে দিনের বেলা ডাকাতির খবর দিয়েছেন গৃহকর্তা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2010, 03:35 PM

Updated : 25 Aug 2022, 06:32 PM

চট্টগ্রাম, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর পাহাড়তলী থানার মৌসুমী আবাসিক এলাকায় একটি বাড়িতে দিনের বেলা ডাকাতির খবর দিয়েছেন গৃহকর্তা। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে ওই এলাকার চাঁদপুর ম্যানশনের নিচ তলার বাসায় এ ঘটনা ঘটে। এসময় ডাকাতদল ২৫ ভরি স্বর্ণালঙ্কার লুট করে বলে জানান গৃহকর্তা ফরহাদ চৌধুরী। এসময় ঘরে কেউ ছিলেন না। পাহাড়তলী থানার ওসি বশির আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুপুরে সংঘটিত এই ডাকাতির ঘটনায় ২৫ ভরি স্বর্ণ নিয়ে গেছে ডাকাত দল।" ফরহাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ডাকাত দল ঘরের পেছনের জানালার গ্রিল কেটে ঘরে ঢোকে। দুপুর সাড়ে ১২টার দিকে বড় বোন ঝিনুক আক্তার লাভলী বাসায় ফিরে তালা খুলে ঘরে প্রবেশের চেষ্টা করে ব্যর্থ হন।" পরে আশপাশের লোকজনের সহায়তায় দরজা ভেঙে ঘরে প্রবেশ করে ডাকাতির ঘটনা টের পান বলে জানান তিনি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/পিডি/২১৩৩ ঘ.