২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ভেজাল মসলা তৈরির সময় গ্রেপ্তার ৩

বিভিন্ন পচা উপকরণ মিশিয়ে ভেজাল মসলা তৈরির অভিযোগে চট্টগ্রামে এক কারখানা মালিকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2010, 06:00 PM

Updated : 25 Aug 2022, 06:31 PM

চট্টগ্রাম, অগাস্ট ২৭ (বিডিনিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভিন্ন পচা উপকরণ মিশিয়ে ভেজাল মসলা তৈরির অভিযোগে চট্টগ্রামে এক কারখানা মালিকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন কারখানার মালিক আবু তৈয়ব ও তার দুই কর্মচারী শহীদ ও নাজিম। শুক্রবার বিকালের এ অভিযানে ১০ মন ভেজাল মসলাও জব্দ করা হয়। চট্টগ্রাম মহানগর পুলিশের কোতয়ালী জোনের সহকারী কমিশনার শাহনেওয়াজ খালেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আবু তৈয়বের ওই দুটি কারখানায় নোংরা পরিবেশে ময়লা ফেলার বেলচা দিয়ে চালের ভুষি, ভুট্টা, পচা মরিচ, হলুদ, ডাল, ইটের গুড়া ও রং মিশিয়ে এসব ভেজাল মসলা তৈরি করা হতো। তিন বছর ধরে তা বাজারজাত করা হচ্ছিলো। তিনজনকে ভেজাল মসলা তৈরির সময় হাতেনাতে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ কর্মকর্তা জানান। এ ঘটনায় কারখানা দুটি সিলগালা করে বাকলিয়া থানায় একটি মামলা করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এএনএস/এইচএ/২৩৪০ ঘ.