২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধান বিচারপতির অনুপস্থিতকালীন দায়িত্বে আবদুল মতিন

প্রধান বিচারপতির অনুপস্থিতকালে সরকার এ দায়িত্বভার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের প্রবীণতম বিচারক বিচারপতি মো. আবদুল মতিনকে অর্পণ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2010, 03:08 PM

Updated : 25 Aug 2022, 06:31 PM

ঢাকা, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান বিচারপতির অনুপস্থিতকালে সরকার এ দায়িত্বভার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের প্রবীণতম বিচারক বিচারপতি মো. আবদুল মতিনকে অর্পণ করেছে। বৃহস্পতিবার এক সরকারী তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, সংবিধানের ৯৭ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বিচারপতি মো. আবদুল মতিনকে এ দায়িত্বভার অর্পণ করেন। প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের অনুপস্থিতকালীন সময়ে অর্থাৎ ২৯ অগাস্ট কিংবা এর কাছাকাছি সময় থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত অথবা নিজ কার্যভার পুনরায় গ্রহণ না করা পর্যন্ত বিচারপতি মো. আবদুল মতিন প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেবি/এইচএ/২০৫৫ ঘ.