জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষের ঘটনায় সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আরো ২১ ছাত্রকে বিভিন্ন মেয়াদে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় তাদের বহিষ্কারের সিদ্ধান্ত হয়।
রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
গত ৫ জুলাই আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়।
এ ঘটনায় ওইদিনই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কার্যক্রম স্থগিত করা হয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাময়িকভাবে বহিষ্কার করে ১৭ ছাত্রকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৫১ ঘ.
bdnews24