২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোংরা পরিবেশে সেমাই তৈরি, জব্দ দেড় টন

চট্টগ্রাম নগরীতে চালের আড়তের আড়ালে নোংরা পরিবেশে তৈরি হচ্ছিলো সেমাই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2010, 12:19 PM

Updated : 25 Aug 2022, 06:31 PM

চট্টগ্রাম, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রাম নগরীতে চালের আড়তের আড়ালে নোংরা পরিবেশে তৈরি হচ্ছিলো সেমাই। ভ্রাম্যমাণ আদালত কারাখানাটি থেকে দেড় মেট্রিক টন সেমাই জব্দ করে তা ধবংস করেছে। খাদ্য আইনে কারখানা মালিক আফজাল হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানাও করা হয়। বৃহস্পতিবার নগরীর চাক্তাই চালের আড়ত এলাকায় অনুমতিবিহীন এই সেমাই কারখানায় অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেওয়া জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিজনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জহির অ্যান্ড সন্স নামের একটি চালের আড়তের পেছনে নোংরা, কাদায় থিকথিকে জায়গায় অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই তৈরি করা হচ্ছিলো। এই সেমাই নগরীসহ জেলার বিভিন্ন স্থানে বিভিন্ন প্রতিষ্ঠানের লেবেল লাগিয়ে বাজারজাত করা হতো। ম্যাজিস্ট্রেট বলেন, এসব সেমাই জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। এছাড়া নগরীর মুরাদপুর এলাকায় কেক তৈরিতে পচা ঘি ব্যবহারের দায়ে রাশেদ অ্যান্ড ব্রাদার্স নামে একটি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে ব্যবসা প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ রাশেদকে সতর্ক করে দেওয়া হয়েছে বলে জানান ম্যাজিস্ট্রেট ফিজনুর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/১৮০২ ঘ.