২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে বৃহস্পতিবার ভোর রাতে ৭০০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2010, 07:53 AM

Updated : 25 Aug 2022, 06:31 PM

চট্টগ্রাম, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে বৃহস্পতিবার ভোর রাতে ৭০০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, ভোর পৌনে চারটার দিকে ডবলমুরিং থানাধীন আইসফ্যাক্টরি রোড সংলগ্ন রেলওয়ে কলোনির সামনে থেকে মাদকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. ইসমাইল, মনির হোসেন ও মো. সোহেল। এদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। এ সময় ফেনসিডিল বহনকারী একটি মাইক্রোবাস আটক করে পুলিশ। ডবলমুরিং থানার ওসি আইনুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপনে খবর পেয়ে আইস ফ্যাক্টরি রোড চেকপোস্ট বসিয়ে পুলিশ ফেনসিডিলসহ তিনজনকে গ্রেপ্তার করে। ওসি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছে, কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে নগরীর বরিশাল কলোনিতে বিক্রির জন্য ফেনসিডিলগুলো আনা হয়েছিলো। এ ঘটনায় ডবলমুরিং থানায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এলএন/আরএ/১৩৪৫ ঘ.