২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরে পুরনো ফটোকপিয়ারের চালান আটক

আমদানি নিষিদ্ধ পুরনো ফটোকপিয়ার মেশিনের একটি চালান আটক করেছে চট্টগ্রাম কাস্টমস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2010, 02:42 PM

Updated : 25 Aug 2022, 06:31 PM

চট্টগ্রাম, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আমদানি নিষিদ্ধ পুরনো ফটোকপিয়ার মেশিনের একটি চালান আটক করেছে চট্টগ্রাম কাস্টমস। বুধবার দুপুরে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) জেটিতে কাস্টমসের আমদানি গোয়েন্দা শাখা ও শুল্ক বিভাগের কর্মকর্তারা সিঙ্গাপুর থেকে আমদানি করা পণ্যের এই কন্টেইনারটি আটক করেন। এর আগে কাস্টমস কর্মকর্তরা মঙ্গলবার ওই কন্টেইনার থেকে মালামাল খালাস বন্ধ করে দেন। চট্টগ্রাম কাস্টমস হাউজের (আমদানি) গোয়েন্দা শাখার রাজস্ব কর্মকর্তা নিজাম উদ্দিন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কন্টেইনারটি পরীক্ষা করে ২৫৪টি কার্টনে আমদানি নিষিদ্ধ ৯৪ টি পুরনো ফটোকপিয়ার মেশিন, ১৫ টি প্রিন্টার মেশিন, ১৬ টি ফ্যাক্স মেশিন এবং দুটি টেবিল পাওয়া যায়। কাস্টমস কর্মকর্তারা জানান, জুলাই মাসে সিঙ্গাপুর থেকে এসব পণ্য আমদানি করে 'ইএ ইউরো এশিয়া' নামে চট্টগ্রামের একটি প্রতিষ্ঠান। এর স্থানীয় সিএন্ডএফ এজেন্ট খাতুনগঞ্জের ডে-নাইট কর্পোরেশন। নিজাম উদ্দিন খান আরো জানান, আমদানিকারক প্রতিষ্ঠানটি নতুন পণ্য আমদানির কথা বলে পুরনো পণ্য আমদানি করেছেন। আইন অনুযায়ী এসব পণ্য আমদানি নিষিদ্ধ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএনএস/এইচএ/২০৩১ঘ.