ঢাকা, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চারদলীয় ঐক্যজোটের অন্যতম শরিক ইসলামী ঐক্যজোটের নেতাকর্মীদের সঙ্গে ইফতার করেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
বুধবার হোটেল পূর্বাণীতে এই ইফতার পার্টি আয়োজন করে ইসলামী ঐক্যজোট।
ইফতারের আগে বিএনপি চেয়ারপার্সন দলটির নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী।
বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, উপদেষ্টা কাউন্সিলের সদস্য মীর মোহাম্মদ নাসিরউদ্দিন, জামায়াতে ইসলামীর সাংসদ হামিদুর রহমান আজাদ, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) মহাসচিব শামীম আল মামুন, ইসলমাী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামীসহ আমন্ত্রিত অতিথিরা ইফতারে অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসএএ/১৯৫১ ঘ.
bdnews24