ঢাকা, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সিরাজগঞ্জ ও পাবনার পাঁচটি উপজেলায় অ্যানথ্রাক্স রোগের ব্যাপক প্রাদূর্ভাব দেখা দিলেও ঢাকা মহানগরীর পশুর হাট ও মাংসের দোকানগুলোয় এ রোগের পরীক্ষায় এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) স্বাস্থ্য বিভাগ থেকে এসব হাটে আসা পশুর স্বাস্থ্য পরীক্ষা কিংবা অ্যানথ্রাক্স আক্রান্ত পশু চিহ্নিত করার কথা।
তবে স্বাস্থ্য বিভাগ থেকে এজন্য প্রাণিসম্পদ অধিদপ্তরের ওপর নির্ভর করা হচ্ছে বলে জানিয়েছেন ডিসিসির স্বাস্থ্য বিভাগের পশুরোগ বিশেষজ্ঞ ডা. আজমত আলী।
ঢাকার পশুর হাটগুলোয় উত্তরবঙ্গের বিভিন্ন সীমান্ত থেকে গরুসহ অন্যান্য পশু আসে। রাজধানীর সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগের অন্যতম রুট হচ্ছে পাবনা ও সিরাজগঞ্জ। ফলে ঢাকায় আসা পশুর মধ্যে এ রোগ বিস্তারের আশঙ্কার কথা বলছেন বিশেষজ্ঞরা।
ঢাকার গাবতলী পশু হাটের ইজারাদারের ব্যবস্থাপক মোহাম্মদ সোহেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রতিদিন ৩০ থেকে ৫০ ট্রাকভর্তি পশু ঢাকা শহরে আসছে।
তিনি জানান, সিরাজগঞ্জ ও পাবনায় অ্যানথ্রাক্স রোগের বিস্তারের কারণে ঢাকার পশুর হাটগুলোতেও আক্রান্ত পশু থাকা বা আসার আশঙ্কা দেখা দিয়েছে। ফলে হাট কর্তৃপক্ষ পশুর স্বাস্থ্য পরীক্ষায় পদক্ষেপ নেওয়ার জন্য ডিসিসিকে অনুরোধ জানানোর সিদ্ধান্ত নিয়েছে। দু'একদিনের মধ্যেই এ আবেদন ডিসিসিকে দেওয়া হবে।
এ ব্যাপারে ডিসিসির স্বাস্থ্য বিভাগের পশু রোগ বিশেষজ্ঞ ডা. আজমত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অ্যানথ্রাক্স পরীক্ষার জন্য ডিসিসির পক্ষ থেকে তেমন কোনো উদ্যোগ নেই। বিষয়টি প্রাণিসম্পদ বিভাগ দেখে থাকে। প্রাণিসম্পদ অধিদপ্তরের একজন কর্মকর্তা প্রেষণে ডিসিসিতে রয়েছেন। তিনি এ বিষয়টি দেখছেন।
তিনি জানান, এ পর্যন্ত ডিসিসি এলাকায় এমন কোন আক্রান্ত পশু বা রোগী পাওয়া যায়নি। তবে ঢাকার নয়াবাজার এলাকায় স
bdnews24