২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুগ্ম ও উপসচিব পদে রদবদল

প্রশাসনের আটজন যুগ্ম-সচিব এবং পাঁচজন উপসচিব পদে রদবদল হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2010, 10:32 AM

Updated : 25 Aug 2022, 06:31 PM

ঢাকা, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের আটজন যুগ্ম-সচিব এবং পাঁচজন উপসচিব পদে রদবদল হয়েছে। বুধবার সংস্থাপন মন্ত্রণালয় এসব রদবদলের আদেশ জারি করেছে। যুগ্ম-সচিবদের মধ্যে জাতীয় পুষ্টি প্রকল্পের পরিচালক বাসুদেব আচার্যকে সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে খাদ্য মন্ত্রণালয়ের অতিদরিদ্রের জন্য কর্মসংস্থান কর্মসূচির কর্মসূচি পরিচালক, বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য একেএম মাহবুব আলমকে খাদ্য মন্ত্রণালয়ের 'কনস্ট্রাকশন অফ ৮৪ লাখ মেট্রিক টন ক্যাপাসিটি নিউ ফুড গোডাউন উইথ এনসিলারি ফ্যাসিলিটিজ এ্যাট হালিশহর কম্পাউন্ড' প্রকল্পের প্রকল্প পরিচালক, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সদস্য জগদীশ রায়কে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য, ওএসডি যুগ্ম-সচিব মো. শামসুজ্জামানকে শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান ট্রাস্টের নির্বাহী পরিচালক (ইডি), ওএসডি যুগ্ম-সচিব ড. দেলোয়ার হোসেনকে শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজ নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক, পদায়নের জন্য সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত যুগ্ম-সচিব কামরুল হককে মংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য, ওএসডি যুগ্ম-সচিব মানবেন্দ্র ভৌমিককে বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউট এর মহাপরিচালক এবং চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার শ্যামা পদ দে কে বাংলাদেশ তাঁত বোর্ডের সদস্য পদে প্রেষণে নিয়োগ ও পদায়ন করা হয়েছে। উপসচিবদের মধ্যে রাজশাহী রেশম বোর্ডের সদস্য কামাল উদ্দিনকে পাবনা টেক্সটাইল ইনস্টিটিউটকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে উন্নীতকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক, সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত উপসচিব আবুল কাশেম মাসুদকে এনটিআরসিএ'র পরিচালক, স্পারশোর অর্থনৈতিক উপদেষ্টা পদে বদলির আদেশাধীন উপসচিব স্বপন চন্দ্র পালকে রাজশাহীর রেশম বোর্ডের সদস্য, ঢাকা যানবাহন সমন্বয় বোর্ডের প্রশিক্ষণ উপদেষ্টা আমজাদ হোসেন খানকে একই প্রতিষ্ঠানের পরিচালক এবং পদায়নের জন্য ন্যস্ত উপসচিব মনজুর মোর্শেদকে স্পারশোর অর্থনৈতিক উপদেষ্টা পদে পদায়ন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এজে/১৬২৯ ঘ.