২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পতাকা অর্ধনমিত না রাখায় মামলা

১৫ অগাস্ট জাতীয় পতাকা অর্ধনমিত না রাখা এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সম্পর্কে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে পঞ্চগড়ে তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2010, 05:26 PM

Updated : 25 Aug 2022, 06:30 PM

পঞ্চগড়, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৫ অগাস্ট জাতীয় পতাকা অর্ধনমিত না রাখা এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সম্পর্কে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে পঞ্চগড়ে তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। এরা হলেন- পঞ্চগড়ের বোদা উপজেলার কাজলদিঘী ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, এমএলএসএস রাশিদা বেগম ও তোয়াবুর রহমান। সোমবার কাজলদিঘী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সালাউদ্দিন বাবু সিনিয়র বিচার বিভাগীয় হাকিম আদালতে মামলাটি দায়ের করেন। বিচারক মো. আব্দুর রব বোদা থানার ওসিকে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। মামলার নথি থেকে জানা যায়, ১৫ অগাস্ট কাজলদিঘী ইউনিয়ন ভূমি অফিসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়নি। পরদিন বাদীসহ কয়েকজন এ ব্যাপারে জানতে চাইলে আসামিরা ১৫ অগাস্ট, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন। মঙ্গলবার বোদা থানার ওসি মো. কায়সার আলী খান বলেন, "মামলা দায়েরের বিষয়টি শুনেছি। তবে এখনো আদালতের কাগজ পাইনি।" ভূমি উপসহকারী কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ অভিযোগ অস্বীকার করে বলেন, হয়রানির উদ্দেশ্যে এ মামলা করা হয়েছে। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফুর ১৫ অগাস্ট পতাকা উত্তোলন বা অর্ধনমিত করা হয়নি বলে জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩১২ ঘ.