২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার তারিখ বদল

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের ১ সেপ্টেম্বরের পরীক্ষা ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2010, 02:06 PM

Updated : 25 Aug 2022, 06:30 PM

ঢাকা, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের ১ সেপ্টেম্বরের পরীক্ষা ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। আগামী ১ সেপ্টেম্বর জন্মাষ্টমীর সরকারি ছুটি ঘোষণা করায় পরীক্ষার তারিখ বদল করা হয়েছে বলে মঙ্গলবার সরকারি এক তথ্য বিবরণীতে জানানো হয়। তথ্য বিবরণীতে জানানো হয়, ৫ সেপ্টেম্বর রোববার সকাল ১০টায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার পূর্বঘোষিত অন্যান্য সময়সূচি অপরিবর্তিত থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২০০৪ ঘ.