২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বায়ুদূষণের দায়ে এক কারখানার জরিমানা

অনুমতি ছাড়াই রি-রোলিং মিল থেকে স্টিল মিলে রূপান্তর করে বায়ুদূষণের অপরাধে একটি কারখানাকে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2010, 12:33 PM

Updated : 25 Aug 2022, 06:30 PM

চট্টগ্রাম, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনুমতি ছাড়াই রি-রোলিং মিল থেকে স্টিল মিলে রূপান্তর করে বায়ুদূষণের অপরাধে একটি কারখানাকে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার অধিদপ্তরের কর্মকর্তা মোহাম্মদ মুনীর চৌধুরী নগরীর বায়েজিদ বোস্তামী এলাকার ইসলাম স্টিল মিলস লিমিটেডকে এ জরিমানা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মুনীর বলেন, "ইসলাম স্টিল নামক প্রতিষ্ঠানটি রি-রোলিং মিল থেকে অনুমতি ছাড়াই স্টিল মিলে রূপান্তর করে। এ জাতীয় মিল মারাত্মক বায়ুদূষণকারী 'লাল' শ্রেণীভুক্ত। এতে 'বায়ুদূষণ নিরোধক যন্ত্র' থাকা বাধ্যতামূলক।" তিনি জানান, প্রতিষ্ঠানটি 'বায়ুদূষণ নিরোধক যন্ত্র' ছাড়াই স্টিল মিলে রূপান্তরিত হয়েছে। পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া স্টিল মিলে রূপান্তর এবং বায়েজিদ এলাকায় বায়ুদূষণ করায় ৫ লাখ ৬৩ হাজার টাকা জরিমানা করা হয় বলে মুনীর চৌধুরী জানান। একইসঙ্গে প্রতিষ্ঠানের মালিককে অবিলম্বে 'বায়ুদূষণ নিরোধক যন্ত্র' স্থাপনের নির্দেশ দেয়া হয়েছে। নইলে এর বিদ্যুৎ, গ্যাস ও পানি সংযোগ বিচ্ছিন্ন করা হবে বলে সতর্ক করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/১৮৩১ ঘ.